Saturday, April 4, 2026

ব্ল্যাক বোর্ডে লেখা নোট! হুগলির শিক্ষকের রহস্যমৃ*ত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

Date:

Share post:

ঘর থেকে উদ্ধার শিক্ষকের (Teacher) ঝুলন্ত দেহ। অঙ্কের শিক্ষকের মর্মান্তিক পরিণতিতে হতবাক এলাকাবাসীরা। হুগলির (Hoogly) চুঁচুড়ার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগরের (Sukantanagar) ঘটনা। মৃত শিক্ষকের নাম ভক্তদাস অধিকারী, বয়স ৩৬ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভক্তদাস দাদপুরের বাবনান হাইস্কুলে অঙ্কের শিক্ষক (Math Teacher) ছিলেন তিনি। তবে আশ্চর্যজনক বিষয় হল শিক্ষকের ঘরে একটি ব্ল্যাক বোর্ড ছিল। সেখানেই লেখা ছিল একটি লাইন। লেখা ছিল ‘বাবা মা ক্ষমা করে দিও…’। জানা গিয়েছে, ওই বোর্ডে অঙ্ক কষতেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে চাকরিতে যোগদান দেন ভক্তদাস। পরিবারের সদস্যরা আরও জানান, ঘরে একটি ব্ল্যাক বোর্ডে বাবা মার উদ্দেশে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ জড়িত নন। খবর পেয়ে মৃতেদহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। শিক্ষকের মৃতদেহটি বর্তমানে ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের (Post Mortem) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, স্কুলে নিয়মিত যেতেন তিনি। এলাকাতেও ভালো ছেলে হিসাবে পরিচিত ছিলেন ভক্তদাস। পাশাপাশি ছাত্রদের পড়াশোনায় সাহায্যও করতেন। অন্যান্যদিনের মতো শনিবারও স্কুলে গিয়েছিলেন তিনি। মাঝে রবিবার ছুটির দিন থাকায় বাড়িতেই ছিলেন। কিন্তু সোমবার সকালে আচমকাই তাঁর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বাবনান স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে ২৮ নভেম্বর অঙ্কের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন ভক্তদাস অধিকারী। নিয়মিত স্কুলে যেতেন তিনি। আর মঙ্গলবার হুগলি ডিআই অফিসে তাঁর ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল। সেকারণেই তিনি প্রাথমিকভাবে আত্মহত্যা করতে পারেন বলেই মনে করছে পুলিশ। তবে এর পিছনে অন্য কিছু কারণ থাকতে পারে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...