Saturday, April 4, 2026

‘আমাদের স্বপ্ন একটাই, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া’, বললেন মনোজ

Date:

Share post:

বুধবার ইন্দোরে রঞ্জি ট্রফির সেমিফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ। আর সেই ম‍্যাচ খেলতে রবিবার সন্ধ্যার বিমান ধরে ইন্দোর পৌঁছে গেল বাংলা দল। গত মরশুমেও চন্দ্রকান্ত পণ্ডিতের দলের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনাল খেলেছিল বাংলা। কিন্তু ব্যাটিং ব্যর্থতার স্বপ্নভঙ্গ হয়েছিল অভিমন্যু ঈশ্বরুণদের। এবার আর ভুল করতে চায় না বঙ্গ ব্রিগেড।

রবিবার শহর ছাড়ার আগে অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন, “আমাদের স্বপ্ন একটাই, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। এর আগে অনেকবার রঞ্জি সেমিফাইনাল খেলেছি, ফাইনালও খেলেছি। কিন্তু অল্পের জন্য ট্রফি জিততে পারিনি। এবার আমরা অতীতের ভুল আর করতে চাই না। আমরা চ্যাম্পিয়ন দলের মানসিকতা নিয়েই সেমিফাইনাল খেলতে নামব।”

মধ্যপ্রদেশ সামনে পড়ায় কাজটা কঠিন হল বলে মনে করছেন না বাংলার অধিনায়ক। এই নিয়ে মনোজ বলেন, “মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। গতবার একটা সেশনে খারাপ খেলায় প্রথম ইনিংসে আমরা অল্পের জন্য ওদের থেকে পিছিয়ে পড়ি। সেটাই পার্থক্য গড়ে দেয়। গতবারের ভুল আমরা এবার করছি না। এবার আমাদের ব্যাটারদের অনেকেই রানের মধ্যে আছে। আমাদের বোলিং বিভাগ অন্যতম সেরা। সেমিফাইনাল ম্যাচের পরিকল্পনাও আমরা শুরু করেছি। বিপক্ষের স্ট্যাটেজিকে কাউন্টার করার জন্য পাল্টা স্ট্যাটেজিও আমরা তৈরি রাখছি।”

আরও পড়ুন:চোট সারিয়ে জাতীয় দলে ফিরে উচ্ছসিত জাদেজা

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...