Monday, April 6, 2026

সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ভ*য়াবহ দু*র্ঘটনা, মৃ*ত্যু ১ যুবকের

Date:

Share post:

রাতের সল্টলেকে বেপরোয়া গতি প্রাণ কাঁড়ল এক যুবকের। সোমবার রাতে টেকনোপলিস থেকে চিংড়িঘাটার দিকে একটি গাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি একটি লেন ছেড়ে অন্য লেনে চলে যায়। গাড়ির গতি এতই বেশি ছিল কিছুটা যাওয়ার পরই সেটি উল্টে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ।নিহতের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘট*না! লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজবীর সিং কোহলি।তিনি ভবানীপুরের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, রাজবীর সামনের সিটে ছিলেন।স্টিয়ারিং-এ ছিলেন তনিশ নামের এক যুবক। পিছনের সিটে বসেছিলেন সাবির, অংশ আগরওয়াল, ওম সাহা। তীব্র গতিতে গাড়িটি বেসামাল হয়ে একটি লেন থেকে অন্য লেনে চলে আসে এবং পুরো উল্টে যায়।বিধাননগর ট্রাফিক পুলিশ ও ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে রাজবীরকে বাঁচানো যায়নি। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
মানস কুমার জানা নামে এক প্রত্যক্ষদর্শী বলছেন, আচমকা প্রচণ্ড আওয়াজ হয়। তাঁরা ছুটে এসে দেখেন একটা গাড়ি উল্টে গেছে, ধোঁয়া বের হচ্ছে। স্থানীয়রাই গাড়ির ভেতর থেকে যুবকদের বের করেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ঘটনাস্থলেই রাজবীরের মৃত্যু হয়েছিল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...