Tuesday, April 7, 2026

আগরতলার রাস্তা যেন কলকাতার রাজপথ! জনজোয়ারে রোড শো মমতা-অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে সে রাজ্যে গিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমাবার, সেখানে গিয়েই মমতা বার্তা দিয়েছেন, ত্রিপুরা (Tripura) তাঁর দ্বিতীয় ঘর। মঙ্গলবার, তাঁর রোড শো-তে যেন তারই প্রতিফলন। পদযাত্রায় জনজোয়ার। একঝলক দেখলে বোঝার উপায় নেই, সেটা আগরতলার রাস্তা না কলকাতার রাজপথ। পদযাত্রায় যেমন বিপুল সংখ্যক তৃণমূলের কর্মী-সমর্থক যোগ দিয়েছেন, তেমনই রাস্তার দু-ধারে উৎসুক মানুষের ঢল।

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে এদিনের পদযাত্রা বুঝিয়ে দিল ত্রিপুরাতেও মমতার জনপ্রিয়তা। তা দেখে সেখানের শাসকদলের বুকে কাঁপন ধরা স্বাভাবিক। দুপুর ১২টার পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজবাড়ির সামনে দিয়ে, জ্যাকসন গেট থেকে কামান চৌমুহনি, পোস্ট চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, বটতলা, ফায়ার সার্ভিস চৌমুহনি, খের চৌমুহনি, বিদুরকাতা চৌমুহনি ও আরএমএস চৌমুহনি হয়ে আবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফেরে ব়্যালি। ৫ কিলোমিটার এই পদযাত্রা সেখানেই সভা তৃণমূল সুপ্রিমোর। থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এদিন পদযাত্রার দিকে তাকালে দেখা গেল শুধুই জোড়াফুলের প্রতীক। আর সেই মিছিল ছাপিয়ে ভিড় রাস্তার দুধারে। মমতা-অভিষেককে একঝলক দেখতে দীর্ঘক্ষণ রোদ মাথায় দাঁড়িয়ে রয়েছেন উৎসাহী জনতা। বিজেপির অত্যাচার ও বঞ্চনার প্রতিবাদে তৃণমূলকেই যে ত্রিপুরার মানুষ বিকল্প শক্তি হিসেবে ভাবছে সেটা স্পষ্ট বোঝাল এদিনের ভিড়।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই আগেই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের ১০ অঙ্গীকার-এর ঘোষণা করা হয়েছে। জোর দেওয়া হয়েছে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে। ক্ষমতায় এলে বাংলার ধাঁচে প্রকল্প চালুর প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে। যদিও, একে প্রতিশ্রুতি না বলে, প্রতিজ্ঞা বলছেন অভিষেক। আর ত্রিপুরার মানুষে যে সেই অঙ্গীকারে ভরসা রাখছেন, সেই ভরসাই যেন দিচ্ছে এদিন পদযাত্রা।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...