Thursday, June 25, 2026

ভারতে এসে পাকিস্তানের একদিনের বিশ্বকাপ না খেলার হুমকি নিয়ে এবার মুখ খুললেন অশ্বিন

Date:

Share post:

এবার ভারতে পাকিস্তানের একদিনের ক্রিকেট খেলতে না আসার হুমকি নিয়ে এবার মুখ খুললেন ভারতের তারকা স্পিনার বোলার রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরতেই তরজা শুরু হয় দুই দেশের বোর্ডের মধ‍্যে। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার জন‍্য ভারতের এসে একদিনের বিশ্বকাপ না খেলার হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এবার এই নিয়ে মুখ খুললেন অশ্বিন। এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, আমার মনে হয় এটা সম্ভব নয় যে, একদিনের বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে।

এদিন নিজের ইউটিউব চ্যানেলে একাধিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন অশ্বিন। সেখানেই তিনি এশিয়া কাপের প্রসঙ্গ তুলে বলেন, “এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ভারত জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানে খেলা হলে তারা এশিয়া কাপে অংশ নেবে না। যদি টুর্নামেন্ট আমাদের দেখতে চাও, অন্য কোথাও টুর্নামেন্ট আয়োজন করো। এমনটা তো আমরা আগেও দেখেছি, তাই না? যখনই আমরা বলি আমরা এশিয়া কাপ খেলতে ওদের দেশে যাব না, ওরা বলবে আমাদের দেশে আসবে না। ঠিক সেরকমই পাকিস্তান এবার জানিয়েছে ওরা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তবে আমার মনে হয়  পাকিস্তানের ওয়ান ডে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়।”

আরও পড়ুন:কবে থেকে শুরু মহিলাদের আইপিএল? জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...