Thursday, June 18, 2026

উপহার হিসাবে মোদি পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জার্সি !

Date:

Share post:

খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও সাফল্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিনন্দন জানান। ভারতের খেলোয়াড়রা বিদেশে বড় কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে প্রধানমন্ত্রী নিজে ফোন করে কথা বলেন। ভবিষ্যতের জন্য উৎসাহিত করেন। শুধু ভারতীয়দের নয়, বিদেশের খেলোয়াড়দেরও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান মোদি। আর্জেন্টিনা কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার পর মেসির দলকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন মোদি।
এবার ভারতের প্রধানমন্ত্রী উপহার হিসাবে পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসির জার্সি।
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম স্পনসর সে দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সংস্থা ওয়াইপিএফ। ভারতে উদযাপন করা হচ্ছে শক্তি সপ্তাহ। সেই অনুষ্ঠানের অতিথি হিসাবে ভারতে এসেছেন ওয়াইপিএফের শীর্ষ কর্তা পাবলো গঞ্জালেস। তিনিই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মেসির নাম লেখা জাতীয় দলের জার্সি। এমন উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...