Tuesday, March 17, 2026

Mid Day Meal : স্কুলে কিচেন গার্ডেন, সফরে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট কেন্দ্রীয় দল

Date:

Share post:

মিড ডে মিলের মাধ্যমে স্কুল পড়ুয়াদের সুষম ও পুষ্টিকর শাক শবজির যোগানের বিষয়ে স্কুলগুলোকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেজন্য সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে কিচেন গার্ডেন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যে মিড ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় পরিদর্শকেরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ (Mamata Banerjee), স্কুলের ছাত্র-ছাত্রীদের ‘মিড-ডে মিল’এ আরাে পুষ্টিকর খাবারের জোগান দিতেই হবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞানসম্মতভাবে শাক-সবজির চাষ করা গেলে মিড-ডে মিল’এ ভাত, ডাল, সয়াবিন ইত্যাদির সঙ্গে প্রচুর পরিমাণে শাক-সবজিও দেওয়া যাবে। তাতে ছাত্রছাত্রীদের পাতে আরাে পুষ্টিকর খাবারের সংযােজন ঘটানাে যাবে।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রের খবর, স্কুল চত্বরে নামি-দামি গাছ লাগানাে ও শাক-সবজি চাষ প্রকল্পে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই প্রকল্পে কেন্দ্রের কাছে অর্থ সাহায্যও চাওয়া হয়েছে।

রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় ৮৪ হাজার স্কুল আছে। ধাপে ধাপে প্রতিটি স্কুলেই সবজি বাগান গড়ে তােলার চেষ্টা করছে স্কুল শিক্ষা দফতর। মুর্শিদাবাদে ২৩৪৮টি, পূর্ব মেদিনীপুরে ২৩৬৪টি ও পশ্চিম মেদিনীপুরে ২৬১৩টি স্কুলে সবজি বাগান বা কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ও পুরুলিয়ার স্কুলগুলিতে কিচেন গার্ডেন প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

সম্প্রতি কেন্দ্র রাজ্য যৌথ পরিদর্শক দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন জেলায় সরেজমিনে পিএম পোষণ রাজ্যের স্কুল চত্বরেই শাক-সবজির বাগান করার যে উদ্যোগ সরকার নিয়েছে কেন্দ্রীয় পরিদর্শক দলের সদস্যরা তার প্রশংসা করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- ‘হিজাব না পরলে পদক পাবেন না’ ইরানের টুর্নামেন্টে বলা হল পদক জয়ী দুই ভারতীয় শাটলারকে

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...