Saturday, April 4, 2026

বালিগঞ্জে নির্মাণকারী সংস্থায় হানা ইডির, উদ্ধার ১ কোটি টাকার বেশি

Date:

Share post:

শহরে ফের ইডির তল্লাশিতে মিলল বিপুল অঙ্কের নগদ টাকা। এখনও পর্যন্ত প্রায় এক কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে এমনই জানা গিয়েছে। এদিন বেলার দিকে বালিগঞ্জে এক নির্মাণকারী সংস্থার দফতের হানা দেয় ইডির একটি টিম। শুরু হল তল্লাশি।

ম্যারাথন তল্লাশির পর ওই অফিসের মধ্যে থেকেই বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। কাউন্টিং মেশিন নিয়ে এসে টাকা গোনার কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় এক কোটি টাকারও বেশি পাওয়া গিয়েছে। টাকা গোনার কাজ চলছে। ফলে টাকার অঙ্ক আরও বাড়বে তা নিশ্চিত।

ইডি সূত্রে জানা গিয়েছে, গজরাজ গ্রুপ নামে ওই নির্মাণকারী সংস্থার ওপর অনেকদিন ধরেই নজর রাখছিলেন ইডির গোয়েন্দারা। অবশেষে বুধবার গজরাজ গ্রুপের অফিসে হানা দিল ইডি। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছি কিনা তা জানা যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে ওই বিল্ডিংয়ে এখনও তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...