Thursday, June 4, 2026

আজ পাঁচলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, একাধিক প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন

Date:

Share post:

 

আজ, বৃহস্পতিবার ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১টা নাগাদ হাওড়া পাঁচলায় সভা করবেন মুখ্যমন্ত্রী। এই সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ছাড়াও রাজ্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সভাস্থল জাতীয় সড়কের পাশে হওয়ায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আরও পড়ুন:বালিগঞ্জে নির্মাণকারী সংস্থায় হানা ইডির, উদ্ধার ১ কোটি টাকার বেশি

প্রশাসন সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ের উপর গরপা সেতু এবং সেতু সংলগ্ন চার লেনের রাস্তা ও রেল আন্ডারপাসের উদ্বোধন, সাঁকরাইল, ডোমজুড়, পাঁচলা ও উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের আংশিক এলাকায় নলবাহিত পানীয় জল প্রকল্পের শিলান্যাস, সাঁকরাইলের জঙ্গলপুরে ২২০ কেভিজিআই সাবস্টেশন এবং হাওড়ার দীপাঞ্চল কুলিয়া সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জানান, মুখ্যমন্ত্রী পাঁচলা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং সরকারি সুবিধা প্রদান কর্মসূচির সূচনা করবেন। যার মধ্যে উল্লেখযোগ্য মধ্যে সাঁকরাইলের জলপ্রকল্প ও কুলিয়া সেতুর শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে গোটা হাওড়া জেলাজুড়ে মানুষের মধ্যে আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...