Saturday, April 4, 2026

মহারাষ্ট্রে সাংবাদিকের মৃ*ত্যুতে খু*নের তত্ত্ব, তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Date:

Share post:

দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? একের পর এক বেআইনি কার্যকলাপ ও দুর্নীতির মুখোশ খুলে দেওয়া সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় সরগরম বিজেপি শাসিত মহারাষ্ট্রে(Maharastra)। সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের(Shashikanta Warish) মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে(Eknath Shindhe) চিঠি দিল একাধিক সংবাদমাধ্যম(News Media)।

সোমবার বিকেলে, একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ‘মহানগরী টাইমস’-এর সাংবাদিক শশীকান্ত ওয়ারিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যেখানে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি এটা নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন। আর এই খুনের উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মারাঠি সাংবাদিক সংঘ (এমএমপিএস)মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে চিঠি লেখে। এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। MMPS-এর তরফে ওয়ারিশকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে এক সাহসী সাংবাদিক হিসাবে বর্ণনা করা হয়েছে।

এই মৃত্যুর ঘটনায় রত্নাগিরি পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও ধরণের চাপের কাছে মাথানত করবে না পুলিশ। এই ঘটনায় ফরেনসিক রিপোর্টও পরীক্ষা করা হবে। পুলিশ সুপার ধনঞ্জয় কুলকার্নি বলেছেন, এলাকার সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে আদালত তাকে সাত দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, রত্নাগিরি রিফাইনারি প্রকল্প নিয়ে একাধিক সংবাদ পরিবেশন করে শিরোনামে আসেন শশীকান্ত।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...