Tuesday, March 31, 2026

কিয়ারা সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ! কী বললেন আলিয়া

Date:

Share post:

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাতপাকে বাধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা।৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের আগেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন ‘শেরশাহ’ জুটি।নবদম্পতির ছবি একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। সমাজমাধ্যমের পাতায় দুই তারকার বিয়ের ছবি উঠে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছা জানায় অনুরাগীরা। এর মাঝেই সিড-কিয়ারা বিয়ের খবরে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভট্ট।

আরও পড়ুন:বিয়ের পর নতুন সংসার কোথায় পাতবেন সিদ্ধার্থ-কিয়ারা?
সিদ্ধার্থ- আলিয়ার সম্পর্ক নিয়ে বি-টাউনে কম গুঞ্জন হয়নি।২০১২-এ কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ ডেবিউ করেছিলেন আলিয়া-সিদ্ধার্থ। ফলে আলিয়ার সঙ্গে তাঁর কেরিয়ারেরও বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। একটা লম্বা সময় সম্পর্কে ছিলেন তাঁরা। যদি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। ঠিক যেমনটা হয় সিদ্ধার্থ-আলিয়ার ক্ষেত্রে। সম্পর্কে ভেঙে যায়। দুজনেই নিজের নিজের জীবনে এগিয়ে যান। গত বছরই বিয়ে সন্তান সব নিয়ে পরিপূর্ণ সংসার অভিনেত্রী। বছরের শুরুতেই ‘শেরশাহ’ ছবির সহ অভিনেত্রী কিয়ারার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ। সময় পেরিয়েছে। অতীতের মান অভিমানের জায়গা নেই। তাই সিদ্ধার্থ কিয়ারা বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে আলিয়া লেখেন, ‘‘দু’জনকেই অনেক শুভেচ্ছা’’, সঙ্গে জুড়েছেন হৃদয়ের ইমোজি।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...