Wednesday, June 24, 2026

অনুব্রতর স্বস্তি, দিল্লি হাই কোর্টে ফের পিছোল ইডি মামলার শুনানি

Date:

Share post:

ফের দিল্লি হাই কোর্টে পিছিয়ে গেল ইডির করা অনুব্রত-মামলার শুনানি। অর্থাৎ এখনই বীরভূম জেলার তৃণমূল (TMC) সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। গত বছরের আগস্ট মাসে তাঁকে গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। তদন্তে তাঁর নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দফায় দফায় জেরা করা হয় অনুব্ত-কন্যা সুকন্যা মণ্ডল, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। এর ভিত্তিত CBI-এর পরে অনুব্রতকে গ্রেফতার করে ইডিও। তদন্তের স্বার্থে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার সায়গল হোসেনের ঠাঁই হয়েছে তিহার জেলে। তাঁর সামনে বসিয়ে অনুব্রতকে জেরা করতে চেয়ে আবেদন করে ED। তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। পালটা দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন অনুব্রত। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি জানান, ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে জামিনের আবেদন-সহ যাবতীয় আবেদন শোনা হবে।

গরু পাচার মামলায় অনুব্রতর জেল হেফাজতের সাজার মেয়াদ আরও ১৪ দিন বাড়ে। ফলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। অর্থাৎ ১৭ তারিখ দু’টি আদালতে অনুব্রতর ভবিষ্যৎ নির্ধারিত হবে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...