Sunday, June 21, 2026

আদানি ইস্যুতে সরগরম দিল্লি! এসবিআই সদর দফতরে পুলিশি বাধার মুখে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

মঙ্গলবারই তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সংসদীয় দলের নেতাদের আদানি ইস্যুতে (Adani Issue) অবিলম্বে রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন। আর সেই মতোই বুধবার সকালে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং ডেরেক ও ’ব্রায়েন (Derek O’brien) দলের সাংসদদের সঙ্গে নিয়ে দিল্লির সংসদ ভবনের এসবিআই-এর (SBI) সদর দফতরে বিক্ষোভ (Protest) দেখাতে দেখাতে গেলে বাধল বিপত্তি।

এদিন তৃণমূল সাংসদরা দেখেন তাঁরা এসবিআই-এর সদর দফতরে পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে গিয়েছেন দিল্লি পুলিশের (Delhi Police) উর্দিধারীরা। এরপর সেখানে তৃণমূল সাংসদরা পৌঁছলে তাঁদের বিক্ষোভ দেখাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। কিন্তু নিজেদের অবস্থানেই অনড় থাকেন তৃণমূল সাংসদরা। শান্তিপূর্ণভাবে বিক্ষোভের কথা জানালেও প্রথমে তাঁদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পরে আদানি ইস্যুতে মুখে কালো কাপড় বেঁধে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাংসদরা।

পাশাপাশি এদিন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), মহুয়া মৈত্র (Mahua Moitra) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদের একাধিক অনুরোধ সত্ত্বেও দিল্লি পুলিশ তাঁদের কোনও কথা শোনেনি বলে অভিযোগ। উল্টে তাঁদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির এলআইসির সদর দফতরে বিক্ষোভ দেখানোর পর বুধবার সকালে এসবিআই-এর সদর দফতরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচী ছিল তৃণমূলের। অবিলম্বে এসবিআই, সেবি কর্তাকে গ্রেফতার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman) নীরবতা ইস্যুতে সরব হন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা।

 

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...