Wednesday, June 24, 2026

মাড়গ্রামে তৃণমূল নেতা খু*নে অভিযুক্ত কংগ্রেস কর্মীর বাড়িতে তিন ব্যাগ ভর্তি বো*মা!  

Date:

Share post:

এলাকায় বোমাবাজি ও তৃণমূল নেতা (TMC Leader) খুনের ঘটনায় আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল নাম। এবার বীরভূমের মাড়গ্রামে অভিযুক্ত কংগ্রেস (Congress) কর্মীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করে জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। মাড়গ্রামে বোমাবাজি ও তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল কংগ্রেস কর্মী সুজাউদ্দিন শেখ (Sujauddin Seikh) সহ মোট ৩ জনকে। পরে পুলিশ তাদের লাগাতার জিজ্ঞাসাবাদের (Interrogation) পরে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আর তারপরই পুলিশ ধৃত কংগ্রেস কর্মীর বাড়িতে তল্লাশি চালায়। আর তল্লাশি চালিয়ে মিলল ৩ ব্যাগ তাজা বোমা।

জানা গিয়েছে, অভিযুক্ত কংগ্রেস কর্মী সুজাউদ্দিনের বাড়ির বাড়ির লেবু গাছের তলা থেকে তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভিতর থেকেই উদ্ধার হয় কমপক্ষে ১৫টি বোমা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু কীভাবে ওই গাছের নিচ থেকে এত বোমা এল? তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যে বোমার উৎস জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে সুজাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবি, কীভাবে বাড়িতে বোমা এসেছে, তা তাঁদের জানা নেই।

উল্লেখ্য, গত শনিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের রামপুরহাটের মাড়গ্রাম। মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ (Laltu Seikh), বন্ধু নিউটন শেখ (Newton Seikh) ও সুজাউদ্দিন (Sujauddin) নামে ৩ তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয় লাল্টু ও নিউটন শেখের। দুর্ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন তার ছেলে শেখ লাকি ও শেখ বাপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...