Saturday, June 27, 2026

রঞ্জি ফাইনালে বাংলা, ট্রফি জয়ই লক্ষ‍্য কোচ থেকে অধিনায়কের, দলকে শুভেচ্ছা সিএবি সভাপতির

Date:

Share post:

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়েছে মনোজ তিওয়াড়ির দল। ফাইনালে ঘরের মাঠে বাংলার সামনে সৌরাষ্ট্র। ফাইনালে উঠলেও এখনই উচ্ছ্বাসে ভাসতে রাজি নন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বললেন, আমরা আনন্দে মেতে ওঠার মতো কিছু করিনি।

এদিন ম‍্যাচ শেষে বাংলার কোচ বলেন,” আমরা আনন্দে মেতে ওঠার মতো কিছু করিনি। এটা আরও একটা ম্যাচ জয়। আমি আগেও বলেছি আবার বলছি, এখনও রঞ্জি শেষ হয়নি। আমাদের লক্ষ্য ট্রফি জয়। সেটা এখনও বাকি আছে। ঘরের মাঠে ইডেনে খেলা হবে। আমাদের লক্ষ্য এখন সেটাই। আমি শুধু আমার ছেলেদের ভালো খেলতে বলেছি যেটা মনোজ তিওয়াড়ির নেতৃত্বে ওরা সেটাই করেছে।”

বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন,” খুব খুশি আমারা ফাইনালে গিয়েছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমাদের লক্ষ‍্য ট্রফি জয়। ঘরের মাঠে চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য আমাদের।”

তিন বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। উচ্ছ্বসিত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন,” আমি অভিনন্দন জানাই গোটা বাংলা দলকে রঞ্জি ফাইনালে যাওয়ার জন‍্য। দল দারুণ খেলেছে। আমি চাই এই ধারাবাহিকতা ফাইনালে দল বজায় রাখুক। ”

আরও পড়ুন:পাঁচ-পাঁচটি সোনার পদক জিতলেন বেদান্ত মাধবন, গর্বিত বাবা আর মাধবন

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...