Saturday, June 27, 2026

অবশেষে আরামবাগ দাপানো গজরাজকে কাবু করল বনদফতর

Date:

Share post:

অবশেষে বাগে আনা গেল আরামবাগ কাঁপানো গজরাজকে। বর্ধমান জেলার বুলচন্দ্রপুর এলাকার দাসপাড়ায় বনদফতরের কর্মীরা শেষে ঘুমপাড়ানো গুলি করে কাবু করেন হাতিটিকে (Elephant)। শনিবার, সারা আরামবাগ (Arambagh) শহর জুড়ে ব্যাপক তাণ্ড**ব চালায় বুনো হাতি। পরিস্থিতি এমন দাঁড়ায় ১৪৪ ধারা জারি করতে হয় প্রশাসনকে। একপ্রকার লকডাউনের (Lockdown) ছবি দেখা যায় আরামবাগ শহরে। হাতির তাণ্ডবে মৃ*ত্যু হয় এক ব্যক্তির আর আহত হন দুজন।

রাতে আরামবাগ ছেড়ে বেরিয়ে যায় হাতিটি। যায় বর্ধমান জেলায়। এরপর বন দফতরের কর্মীদের কাছে খবর যায়। সেখানে হাতিকে ধরার জন্য পৌঁছয় বনদফতর। তাতেও বাগে আনা যাচ্ছিল না বুনো হাতিকে। অবশেষে ঘুম পাড়ানো গুলি ছুড়ে কাবু করা হয়। ট্রাকে করে হাতিটিকে নিয়ে যায় বনদফতর।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...