Saturday, June 27, 2026

মর্মা*ন্তিক! অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে শুইয়ে হাসপাতালে ছুটল বালক, ভাইরাল ভিডিও  

Date:

Share post:

অ্যাম্বুলেন্স (Ambulance) জোটেনি। আর সেকারণেই ঠেলা গাড়ি ঠেলে অসুস্থ বাবাকে হাসপাতালে (Hospital) নিয়ে গেল মাত্র ৬ বছরের এক বালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। অভিযোগ, বারবার সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই কোনও উপায় না পেয়ে অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল বালক। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে নেটিজেনরা। ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) সরকার।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বছর ছয়েকের এক বালক একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে রয়েছেন এক মাঝবয়সী ব্যক্তি। আর ঠেলাগাড়ির অপর প্রান্ত ধরে টানছেন সেই শিশুর মা। মধ্যপ্রদেশের সিঙ্গরাউলি জেলার বালিয়ারি শহরের ঘটনা। শনিবার প্রকাশ্যে আসে বিষয়টি। এরপর প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় বালক।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে (Patient) নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য তাঁদের নেই। আর সেকারণেই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে বাবাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় বালকটি। এদিকে ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিষয়টির তদন্তের (Investigation) নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...