Tuesday, June 23, 2026

Entertainment : প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বিচ্ছেদের ঘোষণা অঙ্কুশের, উদ্বিগ্ন আবির- প্রসেনজিৎ !

Date:

Share post:

প্রেমের সম্পর্কের বয়স প্রায় ১৩ বছর। ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentines day) প্রেমে পড়েছিলেন দুজন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভালবাসার বন্ধনে জড়িয়ে থাকার পর এই ভ্যালেন্টাইন্স ডে-র(Valentines Day) আগেই মন খারাপের খবর দিলেন অঙ্কুশ – ঐন্দ্রিলা (Ankush- Oindrila)। বান্ধবীর ঠোঁটে ঠোঁট রেখেই বিয়ে না করার বার্তা সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করলেন টলিউডের সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এরপরই সমাজ মাধ্যমে প্রশ্নের বন্যা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) বাদ নেই কেউই, সত্যিই কি সম্পর্কে ভাঙ্গন নাকি অন্য কিছু?

শনিবার থেকেই টলিউডের অন্দরে ফিসফাস শুরু। ঘটনা সূত্রপাত একটা সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে । প্রিয়তমা ঐন্দ্রিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে অঙ্কুশ লেখেন, “কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” এরপরই অভিনেতার টলিউড সতীর্থরা তাঁর কাছে কারণ জানতে চান। ইন্ডাস্ট্রির ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফোন যায় দুজনের কাছে। আবির চট্টোপাধ্যায়েরও একই প্রশ্ন। অভিনেতা যুগলের ফ্যানেরা রীতিমতো ঘাবড়ে গেছেন। অঙ্কুশ ঐন্দ্রিলা একে অপরকে বলছেন,  ‘‘আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে, আমরা এখনও কেন বিয়ে করতে পারছি না। আমি কারণটা বলতে পারব না, পারলে তুমি বলে দাও।’’

প্রেমের সপ্তাহে বিচ্ছেদের সুর মেনে নিতে পারছেন না সিনে দর্শকরা। কেউ বলছেন এটা সত্যি হতে পারে না। কেউ আবার আত্মবিশ্বাসী, গোটা ঘটনাটাই অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির আগামী ছবি ‘লাভ ম্যারেজ’-এর প্রচার কৌশল । সঠিক কারণ ঠিক কী উত্তর দেবে সময়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...