Sunday, May 17, 2026

Sefe Drive, Save Live: প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন

Date:

Share post:

শহর থেকে উধাও শীত। তবে, সকালের তাপমাত্রায় এখনও শীতের আমেজ। সেই আমেজ গায়ে লাগিয়েই ‘Sefe Drive, Save Live’-এর প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে হ্যাফ ম্যারাথন অনুষ্ঠিত হল।

কলকাতা শহর-সহ গোটা রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্লোগান তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কবার্তায় পথ দুর্ঘটনা অনেক কমেছে। কমেছে প্রাণহানির ঘটনাও। মনে করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রবিবার, পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা বলেন কলকাতা নগরপাল।

তবে পথদুর্ঘটনা কমলেও তাতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এই নিয়ে জনসচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। এই উপলক্ষ্যে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। এর শেষদিন রবিবার হাফ ম্যারাথনের (Half Marathon) আয়োজন করেছিল পুলিশ। এদিন সকালে হাফ ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেন কলকাতা মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty), নগরপাল বিনীত গোয়েল। বিনীত বলেন, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী যখন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু করেছিলেন, তখন থেকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গিয়েছে। তার আগে বছরে গড়ে চারশোর বেশি পথদুর্ঘটনার ঘটনা ঘটত। হত প্রাণহানিও। তবে পরিসংখ্যান বলছে, গত বছর সেই সংখ্যা ১৮৫-তে নেমে এসেছে। দুর্ঘটনা অনেক কমেছে। পাশাপাশি বেড়েছে সচেতনতা। এখন অনেক বেশি লোক হেলমেট পরছেন। হাইস্পিড ও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভও অনেক কমেছে বলেও দাবি পুলিশের। অনুষ্ঠানের শেষে হাফ ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফিরহাদ হাকিম।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...