Tuesday, April 7, 2026

ক্ষমতায় এলে প্রতি মাসে ত্রিপুরায় যাবেন মমতা: কুণাল, সোমে শেষ প্রচারে অভিষেক

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন ত্রিপুরার ভূমিপুত্র। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলেই সেখানে হবে উন্নয়ন। কাজ খতিয়ে দেখতে আর সাধারণ মানুষের চাওয়া-পাওয়া জানতে মাসে একবার করে সেখানে যাবেন তৃণমূল সভানেত্রী। রবিবার, আগারতলায় সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) জানান, নির্বাচনী প্রচারের শেষবেলায় ত্রিপুরা (Tripura) আসছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বামেদের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করে সেখানে উন্নয়নের ফসল ফলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মডেলেই ত্রিপুরায় বিজেপিকে হঠিয়ে সরকার করতে চায় তৃণমূল ক্ষমতায় আসার পরে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরার রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে নজরদারি করবেন। প্রতিশ্রুতি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানালেন, প্রতি মাসে সেখানে গিয়ে পুরো বিষয় খতিয়ে দেখবেন মমতা। বৈঠক করবেন সচিবালয়ের সঙ্গে। তবে কুণাল স্পষ্ট করে দেন, ত্রিপুরায় তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রী হবেন সেখানকার কোনও ভূমিপুত্র।

নির্বাচনের আগে ঘনঘন সেখানে প্রচারে যাচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতারা। নরেন্দ্র মোদি গিয়েছিলেন শনিবার। আবার যাবেন নির্বাচনী প্রচারের শেষ দিন। রবিবার সে রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, তাঁদের এই দিল্লি থেকে ডেলিপ্যাসেঞ্জারই মনে করিয়ে দিচ্ছে ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনকে। সেখানেও এই পরিযায়ী পাখিরা বারবার এসে সভা করেছিলেন। কিন্তু আখেরে লাভ হয়নি। বাংলায় জোড়া ফুলের দাপটে ফিকে হয়ে গিয়েছে গেরুয়া। ত্রিপুরাতেও পালাবদল ঘটবে, প্রত্যয়ী কুণাল। তাঁর মতে, কাজ করতে না পারার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বদল করে ফেলেছে বিজেপি। এবার শুধু সরকার বদলের অপেক্ষা।

১৬ তারিখ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন শেষবেলার প্রচারে ঝড় তুলতে সোমবার যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগে ত্রিপুরায় গিয়ে সেখানকার শাসকদলের হাতে আক্রান্ত হয়েছিল অভিষেকের কনভয়। তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করেছিল রাজ্য সরকার। এখন নির্বাচন কমিশনের অধীন ত্রিপুরা। সেখানে দলের হয়ে শেষ প্রচারে ঝড় তুলতে যাচ্ছেন অভিষেক। ইতিমধ্যেই তাঁর সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...