Friday, April 3, 2026

Entertainment:’বিগ বস ১৬’-র বিজয়ী এম সি স্ট্যান, পুরস্কার কত টাকা পেলেন জানেন?

Date:

Share post:

দীর্ঘ চার মাস। চার দেওয়ালের মধ্যেই বন্দি ১৭ জন প্রতিযোগী। ঝগড়া-মারপিটের বহরে সেটের ঘর সরগরম করে রেখেছিলেন প্রতিযোগীরা। সেরা তিন শিব ঠাকরে, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী ও এমসি স্ট্যানের মধ্যে শেষ মুহূর্তের লড়াই। সকলের উৎকণ্ঠা, কার মাথায় উঠবে শিরোপার খেতাব?

আরও পড়ুন:Entertainment : নিজের সন্তানকে পিতৃ পরিচয় দিতে নারাজ নওয়াজ ! আদালতে গেলেন আলিয়া

কাদা ছোড়াছুড়ির জন্য বার বার এই শোয়ের নাম উঠে এসেছে সংবাদ শিরোনামে। অবশেষে রবিবার মধ্যরাতে ঘোষিত হল ‘বিগ বস ১৬’-র বিজয়ীর নাম। কিন্তু কে তিনি?
একটা বড় অংশের দর্শকদের ধারণা ছিল জয়ের হাসি হাসবেন হয় শিব ঠাকরে নাহয় প্রিয়াঙ্কা তাঁহার চৌধুরী।কিন্তু না! অন্তিম পর্বে সব যেন কেমন ওলোটপালট হয়ে গেল। শিরোপার খেতাব পেলেন এম সি স্ট্যান।

প্রথম থেকেই দম ধরে খেলেছেন হায়দরাবাদের এই রাপার। কখনও বিতর্কিত মন্তব্য করেছেন, কখনও আবার খেলা ছেড়ে ঘর থেকে বেরিয়েও যেতে দেখা গিয়েছে তাঁকে। আর এভাবেই ধীরে ধীরে সেরার ট্রফি ছিনিয়ে নিয়েছেন স্ট্যান। শুধু কী তাই! প্রায় ৩১ লাখ ৮০ হাজার টাকা নগদ পুরস্কার জিতেছেন তিনি। সঙ্গে পেয়েছেন একটি গাড়িও।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...