Tuesday, June 23, 2026

৫ বছরে ৮০ জন! পুলিশ হেফাজতে মৃত্যুতে দেশে শীর্ষে মোদির রাজ্য গুজরাট

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে পুলিশ হেফাজতে মৃত্যুর(Custody Death) ঘটনা। সোমবার রাজ্যসভায়(Rajyasava) সরকারের তরফে যে তথ্য প্রকাশ্যে আনা হল তা চমকে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র ৫ বছরে দেশে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। এই তালিকায় শীর্ষে মোদির রাজ্য বিজেপি(BJP) শাসিত গুজরাট(Gujrat)। ৫ বছরে এখানে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এরপর তালিকায় রয়েছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। সোমবার রাজ্যসভায় এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এরপরই দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার সংসদে যে তথ্য প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ২০২১-২২ সালে সংখ্যাটা ছিল ১৭৫, ২০২০-২১ সালে ১০০, ২০১৯-২০ সালে ১১২, ২০১৮-১৯ সালে ১৩৬, ২০১৭-১৮ সালে ১৪৬, অর্থাৎ সব মিলিয়ে মাত্র ৫ বছরে দেশে পুলিশ হেফাজতে মৃতের সংখ্যা মোট ৬৬৯ জন। এর মধ্যে হেফাজতে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে বিজেপি শাসিত মোদির রাজ্য গুজরাট। এখানে ৫ বছরে হেফাজতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আরএক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। এখানে মৃতের সংখ্যা ৭৬। তৃতীয় স্থানে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(৪১), তামিলনাড়ু(৪০) ও বিহার(৩৮)।

নিত্যানন্দ রাই এদিন সংসদে বলেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এই ৫ বছরে ২০১ টি ক্ষেত্রে ৫,৮০,৭৪, ৯৯৮ টাকার আর্থিক সহায়তা এবং পুলিশ হেফাজতে একটি মৃত্যুর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছে। তিনি বলেন, রাজ্যের মানবাধিকার নিশ্চিত করার দায় সম্পূর্ণ রুপে সংশ্লিষ্ট রাজ্য সরকারের। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা আটকাতে মানবাধিকার কমিশনের পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে যারা এই ধরনের ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...