Wednesday, June 24, 2026

‘কলঙ্কের চাকরি কেন বাতিল হবে না’, কারণ দর্শাতে ৭ দিনের সময়সীমা বিচারপতি বসুর

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্রের ব্যবহার মামলায় ফের কড়া অবস্থান  হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানান, ‘কলঙ্কের চাকরি বাতিল হবেই।যাদের চাকরি বাতিল হবে সেই জায়গায় অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের তালিকা থেকে চাকরি পাবেন যোগ্য ও মেধাবীরা’।শুধুমাত্র এখানেই থেমে না থেকে এদিন জাল শংসাপত্র দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও চূড়ান্ত সময়সীমা বেধে দিলেন তিনি।

শুনানির শেষে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, সাত দিনের চূড়ান্ত সময় দেওয়া হল জাল শংসাপত্রে চাকরি প্রাপকদের।এই সাত দিনের মধ্যে জাতি শংসাপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদন করতে হবে তাঁদের।এমনকী তাঁদের জানাতে হবে, কেন তাঁদের চাকরি বাতিল করা হবে না। এরই পাশাপাশি, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকেও আলাদা করে চাওয়া হয়েছে অভিযুক্তদের জয়েনিং রিপোর্ট।রাজ্যের দেওয়া রিপোর্টেও সন্তুষ্ট নন তিনি।

রীতিমতো কড়া সুরে বিচারপতি বসুর মন্তব্য, সাংবিধানিক ক্ষমতার এই কায়দায় অপব্যবহার মেনে নেওয়া যায় না। যে কেউ আসবে আর ওবিসি সার্টিফিকেট নিয়ে চলে যাবে! আর যোগ্যরা পিছনের সারিতে বসে হাত গুনবে। আসলে নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২২-এর ২৮ ডিসেম্বর প্রকাশ্যে আসে, স্কুলের নিয়োগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্র। সংশ্লিষ্ট জেলার মহকুমা শাসক সেকথা কলকাতা হাইকোর্টে স্বীকারও করে নেন। এরপরই ৫৫ ওবিসি সার্টিফিকেট জাল থাকার অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ৩২ জনের রিপোর্ট আদালতে জমা পড়ে।এদের মধ্যে ৪ জনের ওবিসি সার্টিফিকেটে জালিয়াতির প্রমাণ মেলে। হাই কোর্ট ওই চার জনেরই ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়।

ডায়মন্ড হারবারের মহকুমা শাসক আদালতে স্বীকার করে নেন যে মণ্ডল পদবি তফশিলি জনজাতি নয়। জাতি শংসাপত্রটি ভুল করে দেওয়া হয়েছে। বাতিলের প্রক্রিয়া চলছে। লালবাগের মহকুমাশাসকও স্বীকার করে নেন, মাহাত পদবিধারী ব্যক্তিকে ভুল করে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে।তিনি ৬টি সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন।বাতিল প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...