Monday, April 6, 2026

শ্রদ্ধা-হ**ত্যার স্মৃতি: ধাবার ফ্রিজে প্রেমিকার দে**হ

Date:

Share post:

শ্রদ্ধা-হ**ত্যার স্মৃতি তাজা। তার মধ্যেই ফের দিল্লিতে (Delhi) প্রেমিকাকে খু**ন করে ফ্রিজে পুরে রাখার অভি**যোগ উঠল এক ধাবা মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত ধাবা মালিকের নাম সাহিল গেহলট (Sahil Gehlat)। তাঁকে গ্রে**ফতার করেছে পুলিশ।

দিল্লির বাবা হরিদাস নগর থানা এলাকায় সাহিলের ধাবা। পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে নিয়ে কাশ্মীরি (Kashmir) গেটের আইএসবিটি-র কাছে নিয়ে গিয়েছিলেন সাহিল। অভিযোগ, সেখানেই তাঁকে শ্বাসরো**ধ করে হ**ত্যা করেন তিনি। দেহ গাড়ি করেই নিয়ে আসেন ধাবায়। দেহ লুকোতে ধাবার ফ্রিজেই দে*হ লুকিয়ে রাখেন সাহিল।

দ্বারকার অতিরিক্ত ডেপুটি পুলিশ (Police) কমিশনার বিক্রম সিং জানান, গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে ধাবায় তল্লাশি চালায় পুলিশ। সব জায়গায় খোঁজার পরে ফ্রিজের মধ্যে ওই মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর বয়স ২৬ বছর। দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রণয়সম্পর্ক ছিল সাহিলের। কিন্তু সাহিল অন্য মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে সন্দেহ হয় ওই তরুণীর। এই নিয়ে দুজনের মধ্যে অশা**ন্তি হয়। তারপরেই প্রেমিকাকে শ্বাসরো**ধ করে খু**ন করেন সাহিল। তাঁকে গ্রেফ*তার করে জেরা চালাচ্ছে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...