Saturday, June 27, 2026

বীরদের আত্মবলিদান ভুলব না: পুলওয়ামার রক্তাক্ত স্মৃতি স্মরণ মোদির

Date:

Share post:

২০১৯ সালে আজকের দিনে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) পুলওয়ামার(Pulwama) ঘটেছিল ভয়াবহ জঙ্গি হামলা(Terror Attack)। ১৪ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত স্মৃতি স্মরণ করে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। টুইটারে লিখলেন, বীরদের আত্মবলিদান আমরা কখনও ভুলব না।

পুলওয়ামা জঙ্গি হামলার ভয়াবহ সেই স্মৃতি স্মরণ করে মঙ্গলবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “পুলওয়ামা হামলায় এইদিনে আমরা, আমাদের বীরদের হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।” উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ক্যাম্প থেকে সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। যার জেরে শহিদ হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভয়াবহ এই হামলায় প্রেমের দিনে দেশে নেমে আসে শোকের ছায়া।

এই দিন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। জানা যায়, ঘটনার দিন একটি আন্তর্জাতিক সংস্থার টিভি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। এই নৃশংস জঙ্গি হামলার খবর পাওয়া সত্ত্বেও উদ্যোগ নেওয়া তো দূরের কথা নির্বাচনের আগে আত্মপ্রচারের জন্য এই শ্যুটিং চালু রাখেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয় দেশে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...