Friday, April 3, 2026

রঞ্জি ফাইনালের আগে জোর প্রস্তুতিতে বাংলা, ফাইনালে দলে একাধিক বদল

Date:

Share post:

আগামিকাল থেকে ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনাল ম‍্যাচের আসর। ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র। তার প্রস্তুতিতে জোরকদমে ব‍্যস্ত দু’দল। ফাইনালের ঠিক আগের দিন বুধবার দুই দল একসঙ্গে অনুশীলন সারল। এদিন সকাল-সকাল অনুশীলনে নামে বাংলা, তার ঠিক কিছুক্ষণ পরই অনুশীলনে নামে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্রের অনুশীলনে যোগ দেন জয়দেব উনাদকাট।

অনুশীলনে এদিন জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের সামলাতে অনুশীলনে বাঁ-হাতি নেট বোলারদের ডাকে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যুরা। ঘাম ঝড়ান বোলাররাও। তবে বাংলাকে ফাইনালের আগে ভাবাচ্ছে ওপেনিং সমস্যা। অভিমন্যু ঈশ্বরণ ছাড়া কেউই সে ভাবে রান পাচ্ছেননা। করণ লালের পরিবর্তে অন্য কাউকে ভাবছে দল। তবে সেই বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় দলে আসছেন আকাশ ঘটক।

তিন বছর আগে এই সৌরাষ্ট্রের কাছেই হেরেই ফাইনালে ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলা। এবার বদলার ম‍্যাচ। তবে বদলা নয় বরং ফাইনাল ম‍্যাচকে অন‍্যতম সেরা ম‍্যাচ হিসাবেই দেখছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি বলেন, “এসব নিয়ে ভাবছি না। কেউ আলোচনা করলে থামিয়ে দেই। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাই। অন‍্যতম একটি ম‍্যাচ এটি। যেখানে ইতিহাস তৈরির সামনে দাঁড়িয়ে আমরা।”

এদিন অনুশীলনের ফাঁকে দুই দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও জয়দেব উনারকাট অনুশীলনের ফাঁকে সৌজন্য বিনিময়ও সারলেন। কথা বললেন দীর্ঘক্ষণ। বাংলার অনুশীলনের ফাঁকে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লাদের সঙ্গে কথা বলেন তিনি।

 

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...