Saturday, April 4, 2026

Entertainment : শহরে এসে নিজের আসল পরিচয় প্রকাশ্যে আনলেন বলিউড ‘শেহজাদা’ !

Date:

Share post:

তারকারা সিনেমার প্রচারের জন্য একাধিক কাণ্ড কারখানা করে থাকেন। কিন্তু তাই বলে নিজের চরিত্র নিয়ে এভাবে কেউ সমালোচনা করতে পারেন সেটা বোধহয় কার্তিককে (Kartik Aaryan)না দেখলে বোঝা যেত না। বলিউডের চকোলেট বয় কার্তিক আরিয়ান (Kartik Aaryan)শুক্রবার নিজের সিনেমা ‘শেহজাদা’র (Shehzada) প্রোমোশনে আগরপাড়ায় উপস্থিত হন। আর সেখানেই নিজেকে ‘চরিত্রহীন’ বললেন কার্তিক।

আগরপাড়ায় একটি কলেজ ক্যাম্পাসে ‘শেহজাদা’ (Shehzada)ছবির প্রোমোশনে এসেছিলেন কার্তিক। আল্লু অর্জুন অভিনীত তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’র হিন্দি রিমেক হল ‘শেহজাদা’। যেখানে কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতী স্যানন (Kriti Sanon)। রোহিত ধাওয়ানের (Rohit Dhawan) এই ছবির মুক্তি বেশ কিছুদিন পিছিয়ে যায় ‘ পাঠান’ (Pathan)এর কারণে। কার্তিক নিজেই শাহরুখ (SRK Fan) ফ্যান, তাই পাঠানের দাপটে তিনি নিজের ছবি মুক্তির দিন কিছুটা পিছিয়ে দিতে চেয়েছিলেন। অবশেষে এই শুক্রবার দেশ জুড়ে মুক্তি পাচ্ছে এই সিনেমা। তার প্রচারেই নিজের চরিত্র নিয়ে কথা বলেন নায়ক।

এদিন বলিউডের হ্যান্ডসাম হিরো সাদা সোয়েট শার্ট ও ডেনিমের জিনস সঙ্গে রোদচশমা পরে কলেজে এসেছিলেন কার্তিক। স্মারক, উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। স্পেশ্যাল পারফরম্যান্স আয়োজিত হয় নায়কের জন্য, আর এই সবের মাঝেই মাইক হাতে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কার্তিক। মজার ছলে বলেন, “ছবিতে কিন্তু আমার ক্যারেক্টার ঢিলা!” এরপরই উল্লাসে ফেটে পড়েন পড়ুয়ারা।

জমজমাট কার্তিক- কৃতি জুটির রোমান্স পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। এর আগে এই জুটিকে ‘ লুকাছুপি’ সিনেমায় দেখা গেছিল। মজার ছবিতে দুজনের রসায়ন দর্শকের মন কেড়েছিল। এবার ‘শেহজাদা’ হয়ে কতটা বাজিমাত করতে পারেন কার্তিক সেটাই দেখার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...