Tuesday, June 9, 2026

জঙ্গলমহল সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, আগামিকাল ২ জেলায় সভা

Date:

Share post:

মাঝে বেশ কিছুদিনে ব্যবধান। ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে বিধানসভায় বাজেট-পর্ব মিটিয়ে পশ্চিম মেদিনীপুরে (West Medinipur) পৌঁছন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বেলা ১১টায় মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক জনসভার মধ্যে দিয়ে কয়েক লক্ষ মানুষের কাছে সরকারি প্রকল্পগুলির বিভিন্ন পরিষেবা পৌঁছে দেবেন মমতা। এরপর বেলা ১টায় পুরুলিয়ার হুটমুড়ায় দ্বিতীয় প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর।

এদিন, বিকেলে পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দলের মহিলা কর্মীরা তাঁকে গিয়ে স্বাগত জানান। তাঁকে দেখতে ভিড় করেন বহু মানুষ। এক শিশুকে কোলে নিয়ে আদর করেন মমতা। রাত্রিবাস করছেন সার্কিট হাউসে।

বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের বৈঠক সেরে রওনা হবেন পুরুলিয়ার উদ্দেশে। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি সারা পুরুলিয়ায়ও। দুপুরেই পুরুলিয়া দুনম্বর ব্লকের হুটমুড়া ময়দানে প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার এই সভা থেকে ২৪৬০কোটি টাকার ৫৪টি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করবেন তিনি। রাস্তানির্মাণ, পুকুরসংস্কার, জমির উন্নয়ন ইত্যাদি প্রকল্প থাকছে তার মধ্যে। থাকবে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধাদানও। এছাড়া রঘুনাথপুর শিল্পতালুকে শিল্পায়ন নিয়েও নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় সভা করে বাঁকুড়া যাবেন মমতা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজেছে জঙ্গলমহল।

আরও পড়ুন- আবাসন শিল্পে জোয়ার, স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...