Tuesday, June 9, 2026

আবাসন শিল্পে জোয়ার, স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

Date:

Share post:

আবাসন শিল্পে জোয়ার, স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো রাজ্য সরকার।বুধবার রাজ্য বাজেট পেশ করে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

জমি-বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা মিলবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত বাজেটেও রাজ্যের তরফে স্ট্যাম্প ডিউটির হার ২ শতাংশ কমানো হয়েছিল। আগে রাজ্যের শহর এলাকায় ৬ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হত। কিন্তু এই ঘোষণার পর তা কমে দাঁড়িয়ে ছিল ৪ শতাংশে। গ্রামীণ এলাকার ক্ষেত্রেও ৫ শতাংশ হারে যে স্ট্যাম্প ডিউটি দেওয়া হত তা ২ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছিল। ফলে গ্রামীণ এলাকায় স্ট্যাম্প ডিউটির হার হয় মাত্র ৩ শতাংশ।

এর ফলে শহর থেকে গ্রামীণ এলাকার মানুষও জমি-বাড়ি কেনার জন্য অনেকটাই ছাড় পেয়েছিলেন। সেই ছাড়ের মেয়াদ চলতি বছরের মার্চেই শেষ হয়ে যেত। এবার সেই ছাড়ের মেয়াদই বাজেটে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল।বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, গত বাজেটে স্ট্যাম্প ডিউটি কমানোয় ৩০ হাজারের বেশি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যা দেশের মধ্যে রেকর্ড গড়েছে।

 

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...