Friday, June 26, 2026

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার বিভিন্ন প্রান্তে জোড়া ফুলের প্রার্থীদের সমর্থনে একাধিক সভা ও পদযাত্রা করতে দেখা গেছে তৃণমূল সুপ্রিমোকে। এবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে মমতা। ভোটের আগে শেষ রবিবার তাঁর কর্মসূচি শুরু হবে পদযাত্রা দিয়ে। ল্যান্ডডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাঁটবেন মমতা। মুখ্যমন্ত্রীর চিরাচরিত ভঙ্গিমায় তাঁকে জনসংযোগ করতেও দেখা যাবে। এরপর তার প্রথম জনসভাটি রয়েছে ক্যামাক স্ট্রিটের (Camac Street) বরদান মার্কেটের কাছে।

শনিবার চক্রবেরিয়ায় বিজেপির মাইক আস্ফালনে সভামঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পদ্মপুকুর এলাকায় ভোট প্রচার করবেন তৃণমূল সভানেত্রী। সেখান থেকে চলে যাবেন কালীঘাটে (Kalighat)। ভোটের আগে শেষ রবিবারে শহর কলকাতায় শাসক-বিরোধী দুই শিবিরের একাধিক হাইভোল্টেজ কর্মসূচি থাকায় বিভিন্ন জনসভার সময় সামান্য পরিবর্তিত হতে পারে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...