Saturday, April 4, 2026

আজ বঙ্গে শেষ শীতল দিন! কাল থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ

Date:

Share post:

মাঝ ফেব্রুয়ারিতে প্রেম দিবসে বসন্তের সময় আচমকাই শীতের আগমন ঘটেছিল। গত দু’দিনে ভোরের কুয়াশা আর শিরশিরানি ঠান্ডা হাওয়ার দরুন শীত ভালোই অনুভূত হচ্ছিল। আজ, বুধবারও ভোর থেকেই শীত শীত ভাব।পাকাপাকিভাবে শীত বিদায়ের আগে উঁকিঝুঁকি দিচ্ছে শীত।তবে আবহাওয়াবিদরা বলছে, আজই বঙ্গে শীতের শেষদিন।আগামিকাল থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ।বাড়বে আদ্রর্তাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন:প্রেম দিবসে কলকাতায় ফের শীতের আমেজ!

বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা এখনও থাকবে।পার্বত্য জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...