Friday, April 3, 2026

রেফারিকে টাকা দিয়ে বড়সড় শাস্তির মুখে বার্সেলোনা

Date:

Share post:

কিছুদিন আগে দলবদলের আর্থিক তথ্যে মিথ্যাচার করে ১৫ পয়েন্ট জরিমানা হয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। এবার একই ধরনের শাস্তির মুখে বার্সেলোনা। পরিস্থিতি এমনই শাস্তির ফলে লা লিগা থেকে নির্বাসিত হয়ে যেতে পারে বার্সা।

কাতালুনিয়ার ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো (১৪ লাখ ইউরো) দিয়েছে তারা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এই পরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিয়েছে তারা।
১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত নেগ্রেরিয়া রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দায়িত্ব পালন করেন। অভিযোগ, লা লিগায় একসময় রেফারির দায়িত্ব পালন করা নেগ্রেরিয়াকে তাঁর কোম্পানি ডিএএসএনআইএলের মাধ্যমে ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো দেয় বার্সেলোনা।
সাক্ষ্য দেওয়ার সময় নেগ্রেরিয়া এবং তাঁর ছেলে অবশ্য বার্সাকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন। বিশেষ করে রেফারির দায়িত্ব পালনের সময় বার্সাকে বিশেষ কোনো সুবিধা দেননি বলে জানান নেগ্রেরিয়া।
তাঁদের দাবি, এই টাকা দেওয়া হয়েছিল পরামর্শক হিসেবে কাজ করার জন্য। যেখানে তাঁরা বার্সেলোনা খেলোয়াড়দের কীভাবে রেফারির সঙ্গে আচরণ করতে হয়, তা শিখিয়েছেন।
ম্যাচে কোন রেফারি দায়িত্ব পালন করছেন, তা বিবেচনায় নিয়ে কোন আচরণ করা যাবে এবং কোন আচরণ করা যাবে না, তা–ও খেলোয়াড়দের শিখিয়েছেন নেগ্রেরিয়া। বার্সা কোনো ধরনের অনৈতিক ও অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

 

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...