Friday, April 3, 2026

প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী

Date:

Share post:

প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

আরও পড়ুন:তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী

কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয় জটু লাহিড়ীর।১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথম বার তিনি প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়ে ওই কেন্দ্র থেকেই বিধায়ক হন। ১৯৯৬ সালেও ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি।পরে তৃণমূলে যোগ দেন। ২০০১ সালেও তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে জয়লাভ করেন তিনি। তবে ২০০৬ সালে হেরে যান তিনি। কিন্তু ২০১১ এবং ২০১৬ সালে আবার বিধায়ক হন। হাওড়া পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। এরপর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।তবে বিজেপির হয়ে আর জিততে পারেননি। তারপর রাজনীতি থেকে বেশ খানিকটা দূরে সরে যান বর্ষীয়ান নেতা।
জুট লাহিড়ীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ রায়।তিনি বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’’

এদিন তাঁর মরদেহ নিয়ে আসা হবে বিধানসভায়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে বিদ্রোহী জটু লাহিড়ী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর থেকেই গেরুয়া শিবিরের সদস্য ছিলেন তিনি।

 

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...