Wednesday, June 24, 2026

পরকীয়ায় মজেছে স্ত্রী , প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর গোপনা**ঙ্গ কেটে খু**নের অভিযোগ !

Date:

Share post:

বাড়িতে অসুস্থ স্বামী, অথচ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে এতটুকু সময় নেন নি বছর ৪৩-এর তনুশ্রী বেরা (Tanushree Bera)। স্বামী তুষারকান্তি বেরা (Tushar Kanti Benta) দীর্ঘদিন টিবি রোগে ভুগছিলেন। তবে অত্যন্ত ধীরগতিতে হলেও চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। ইতি চিন্তায় পড়ে যান তনুশ্রী আর তাঁর প্রেমিক শ্যামল। পথের কাঁটা সাফ করতে প্রথমে স্বামীর খাবারের ডালে ৩০ টি ঘুমের ট্যাবলেট মেশানোর পরিকল্পনা, তাতেও কাজ না হওয়ায় গোপনা**ঙ্গ কেটে খু***নের ছক। রায়চকের (Raichalk) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে।

সোমবার সকালে কথাটি তনুশ্রীর কান্নার শব্দে ঘুম ভাঙ্গে প্রতিবেশীদের। বাড়ি বাড়ি গিয়ে তিনি বলেন তাঁর স্বামী মা**রা গেছেন। খবর যায় পুলিশে, প্রতিবেশীরা ময়না তদন্তের দাবি করেন। এরপরই প্রকাশ্যে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে শুরুতেই পুলিশ জানতে পারে তনুশ্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এরপরই তনুশ্রী ও তাঁর প্রেমিক শ্যামল বেরাকে (৪৮) প্রথমে আটক এবং পরেই কথাবার্তায় অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, স্বামী তুষারকান্তি বেরাকে মারার জন্য তাঁর খাবারে ৩০টির বেশি ঘুমের ট্যাবলেট মিশিয়ে ছিলেন তনুশ্রী। এই ওষুধ সরবরাহ করেছিলেন প্রেমিক শ্যামল। এরপরও মৃ**ত্যু না হওয়ায় গোপনাঙ্গে আঘাত করে তাঁকে প্রাণে মে**রে ফেলার পরিকল্পনা করা হয়। ওই দম্পতির সন্তান নার্সিং পড়ুয়া। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারি তনুশ্রীর প্রেমিক শ্যামলও বিবাহিত এবং তাঁর একটি আলাদা পরিবার আছে। পুলিশের জেরার মুখে স্ত্রী খু**নের কথা স্বীকার করে নেয়।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...