Monday, April 6, 2026

মোদি রাজ্যে প্রথম মহিলা প্রধান বিচারপতি! কার্যকালের মেয়াদ শুনলে অবাক হবেন

Date:

Share post:

মুখেই বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান। কাজে তার কোনও প্রতিফলন দেখানো তো দূরের কথা তার কাছাকাছিও যায় না বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। তবে এই নিয়ে লাগাতার বিরোধীদের কড়া সমালোচনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরের থিঙ্ক ট্যাঙ্ককে। তবে কী এবার কিছুটা চাপে পড়েই প্রথম মহিলা বিচারপতি (Woman Chief Justice) পেল গুজরাট (Gujrat)? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি কেন্দ্র ও সুপ্রিম কোর্ট (Supreme Court of India) দ্বন্দ্ব সম্প্রতি একাধিকবার প্রকাশ্যে এসেছে। বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হলেও শেষমেশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Collegium) প্রস্তাব মোতাবেক বিচারপতি নিয়োগে সিলমোহর দেয় কেন্দ্র। পাশাপাশি এক্ষেত্রেও তার ব্যক্তিক্রম হয়নি। কলেজিয়ামের সুপারিশ মেনেই গুজরাট পেল প্রধান মহিলা বিচারপতি। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, মোদি রাজ্য প্রথম মহিলা বিচারপতি পেলেও তাঁর কার্যকালের মেয়াদ মাত্র ৯ দিনের।

বৃহস্পতিবার সকালে গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সোনিয়া জি গোকানি (Sonia G Gokani)। এদিন রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও (Bhupendra Parel)। তবে এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি বেলা এম ত্রিবেদীর (Bela M Trivedi)।

তবে গুজরাটের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে সোনিয়া গোকানির কার্যকালের মেয়াদ হবে মাত্র ৯ দিনের। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি অবসর নেবেন বলে খবর। উল্লেখ্য, গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে (Aravind Kumar) সুপ্রিম কোর্টে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। আর সেকারণেই গুজরাটে একজন প্রধান বিচারপতির অত্যন্ত প্রয়োজন ছিল। সেই মতো সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি সোনিয়া গোকানির নাম সুপারিশ করে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...