Monday, March 23, 2026

Entertainment : ইকোনমি ক্লাসে ‘বেশরম’ নায়িকা, ভাইরাল দীপিকার ভিডিও !

Date:

Share post:

‘পাঠান'(Pathan)নায়িকা এখন লাইম লাইটে। সিনেমার মারকাটারি দৃশ্যে তাঁর দারুণ সব স্টান্ট যেমন দর্শকের মন কেড়েছে ঠিক তেমনই আলোচনার শিরোনামে বারবার উঠে এসেছে ‘বেশরম রং’- এর দৃশ্যায়ন। সেই অভিনেত্রী এবার ফ্লাইটের ইকোনমি ক্লাসে , অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অনবোর্ড ভিডিও শেয়ার করেছেন একজন ভক্ত ।

রণবীর সিং – এর স্ত্রী দীপিকা কোনও বিশেষ কাজে ফ্লাইটে ভ্রমণ করছিলেন। কিন্তু তাঁকে যে এইভাবে ইকোনমি ক্লাসে দেখা যাবে এটা বোধহয় কেউই কল্পনা করতে পারেন নি। প্যাসেঞ্জাররা বলছেন, বিমানের মধ্য দিয়ে যখন অভিনেত্রী যখন হেঁটে যান, ‘হাই দীপিকা’ বলে একজন সম্বোধন করলেও, ফ্লাইটে তিনি কারও সঙ্গেই কথা বলেননি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল কোনও সিনেমার প্রমোশনে হয়তো তিনি এভাবে ট্রাভেল করছেন। কিন্তু অভিনেত্রী নিজেকে লুকনোর সবরকম চেষ্টা করেছিলেন সেটা ভিডিও তে বেশ স্পষ্ট। অরেঞ্জ কালারের ওভারসাইজ জ্যাকেট আর মাথায় বেসবল ক্যাপ পরে সাধারণের মতোই সফর করলেন বলিউডের ‘ পদ্মাবত’।

 

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...