Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে আরও ক্যামেরা, নিরাপত্তা বাড়ল বিধানসভাতেও

Date:

Share post:

বাড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নজরদারি চালানোর জন্য জরুরি একটি কন্ট্রোল রুম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহেই শেষ হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানোর কাজ।অন্যদিকে, ভুয়ো বিধায়কের পরিচয় দিয়ে এক ব্যাক্তির বিধানসভায় ঢুকে পড়ার ঘটনার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভা চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হল। প্রধান দু’টি গেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:তমলুক সাংগঠনিক জেলার নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে সৌজন্য বৈঠক কুণালের
প্রসঙ্গত, কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর হাতে লোহার রড ছিল, এমন খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’র কাছে রিপোর্ট তলব করা হয়। ওই এলাকায় নিরাপত্তার একাধিক পদক্ষেপের পাশাপাশি পিআইডিএস বা ‘পেরিমিটার ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসানোর সিদ্ধান্ত হয়।

এদিকে, গত ১৫ ই ফেব্রুয়ারি অর্থ্যাৎ বিধানসভায় বাজেট পেশের দিনই বিধায়কের পরিচয় দিয়ে বিধানসভায় প্রবেশ করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বৈধ পরিচয়পত্র না দেখাতে পারায় তাঁকে পরে হেয়ার স্ট্রিট থানায় তুলে দেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বসু। শুক্রবার অধিবেশনের আগে বিধায়কদেরও পরিচয় পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে আবেদন জানান অধ্যক্ষ। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনও গাড়ি বিধানসভায় যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...