Friday, March 20, 2026

শিলিগুড়ির হোটেলে অ*গ্নিকাণ্ডের ঘটনায় মৃ*ত ১ হোটেল কর্মী

Date:

Share post:

রাতের শিলিগুড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে সেবক মোড়ে হিলকার্ট রোডের এক হোটেলে আগুন লেগে প্রাণ গেল এক হোটেলকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।

আরও পড়ুন:অসমের জোরহাটে বিধ্বং*সী আগু*ন! পুড়ে ছাই ১৫০-র বেশি দোকান
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি হোটেলে আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। সেইসময় হোটেলে আটকে পড়েন এক হোটেল কর্মী।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরা। তাঁদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে ঝলসে মৃত্যু হয় আটকে পড়া ওই হোটেল কর্মীর।জানা গেছে মৃত হোটেল কর্মীর নাম পরিমল দাস।

দমকল সূত্রের খবর, আগুন ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা হোটেল। সেই সঙ্গে পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল আধিকারিকরা।

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...