Monday, June 22, 2026

আপাতত চেতনের ছেড়ে দেওয়া দায়িত্ব সামলাবেন শিবসুন্দর দাস

Date:

Share post:

আজ শুক্রবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চেতন শর্মা।ঘণ্টা দুয়েকের মধ্যে বোর্ড জানিয়ে দিল আপাতত  তাঁর জায়গায় নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাবেন শিবসুন্দর দাস। আগামী দিনে তাঁর হাতে পাকাপাকি দায়িত্বও তুলে দিতে পারে বোর্ড।

যদিও বোর্ডের তরফে এক সংবাদমাধ্যমের কাছে দাবি করা হয়েছে যে, চেতনকে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি। যদিও ওয়াকিবহলমহলের মতে, চেতন ইস্তফা না দিলে তাঁকে সরিয়েও দিতে পারত বোর্ড।যেভাবে স্ট্রিং অপারেশনে কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও ভারতীয় দলের অন্দরের কথা ফাঁস করেছেন চেতন, তা মোটেই ভালভাবে নেয়নি বোর্ড।

ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন শিবসুন্দর। কিছু দিন আগেই নির্বাচক কমিটিতে সুযোগ পান। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন শিবসুন্দর। ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শিবসুন্দরের। টেস্টে দু’টি শতরান-সহ ১৩২৬ রান করেছিলেন তিনি। নির্বাচক কমিটিতে বর্তমানে যারা আছেন, তাদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা কিছুটা বেশি শিবসুন্দরের। সেই কারণেই তাঁর উপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।এখন সময়ই বলবে যে শিবসুন্দর শেষ পর্যন্ত পাকাপাকি দায়িত্ব শিবসুন্দরের হাতে বর্তায় কিনা।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...