Wednesday, June 24, 2026

জামিনের আবেদন নেই, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

Date:

Share post:

জামিনের আবেদনই করলেন না। ফের ১৪ দিনের জেল হেফাজত হলো অনুব্রত মণ্ডলের। আগামী ৩ মার্চ পরবর্তী সিবিআই আদালতে পেশ হবে অনুব্রতকে।সমবায় ব্যাংকের যে ভুয়ো অ্যাকাউন্টগুলি সিবিআই পেয়েছিল তার ১১৫ টি অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট শুক্রবার আদালতের কাছে জমা করেন।সেই স্টেটমেন্ট দেখে বিচারক বিস্ময় প্রকাশ করেন ।

তিনি বলেন, এক একটি লেনদেন ৫ লাখ বা ৬ লাখ টাকা করে হয়েছে। এবং বারবার হয়েছে। জানা গিয়েছে, টাকা হাত ঘোরাতে যে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মূল পাঁচটি অ্যাকাউন্ট টাকা গিয়েছিল। সেই পাঁচটি অ্যাকাউন্ট কোনও প্রভাবশালীর নয়, রাইস মিলের গরীব শ্রমিকের। সেই ৫ শ্রমিকের অ্যাকাউন্ট থেকেই অনুব্রত মণ্ডলের রাইস মিলে টাকা গিয়েছিল।

জানা গেছে, গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পরই এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয় এবং সেগুলিকে বাফার একাউন্টে বদলে ফেলা হয়। এখনও পর্যন্ত মোট ৪৪৫ টি বাফার অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...