Wednesday, June 24, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ালেন রাজ্যপাল

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ল। শুক্রবার এই মর্মে সায় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। পাশাপাশি উপাচার্যহীন অবস্থায় পড়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য (Permanent Vice-Chancellor) নিয়োগের নির্দেশ দিল রাজভবন (Rajbhawan)। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে আশিস কুমার চট্টোপাধ্যায়ের (Ashis Kumar Chatterjee) মেয়াদ আরও দু’মাস বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যেই রাজভবনের কাছে ফাইল পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। আচার্য পদের দায়িত্ব রাজ্যপালই পালন করেন। ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস ধরে উপাচার্যহীন ছিল। যার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় বেশ কিছু সমস্যা হচ্ছিল বলে জানা যায়। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর ইউজিসি-র আইন মেনে উপাচার্য নিয়োগ করার পক্ষে রাজ্যপাল। আগামী সপ্তাহের মধ্যেই এই উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...