Friday, April 3, 2026

ত্রিপুরায় “Silence Period”-এ টুইটে ভোট প্রচার, বাম-বিজেপি-কংগ্রেসকে বিধিভঙ্গের নোটিশ কমিশনের

Date:

Share post:

হাইভোল্টেজ ত্রিপুরা বিধানসভা ভোটে (Tripura Assembly Election) আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ। যা থেকে ছাড় পেল না শাসক বিজেপি (BJP) থেকে বিরোধী সিপিএম ও কংগ্রেস। ভোটের দিন বিধিভঙ্গের জন্য এই তিনটি দলকে কড়া নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission )। আজ, শুক্রবারের মধ্যে তিনটি দলের কাছে জবাব চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের দাবি, গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীনই আদর্শ আচরণ বিধিভঙ্গ করেছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। কিন্তু কোন আইন ভেঙেছে এই তিন রাজনৈতিক দল। নির্বাচনের আইন অনুযায়ী, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। কমিশনের পরিভাষায় একে বলে “Silence Period”, এই সময়কালের মধ্যে ভোটারদের প্রভাবিত করা আইন বিরুদ্ধে কাজ। কিন্তু ভোট চলাকালীন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাগাতার প্রচার চালিয়েছে এই তিন দল। এবং সেই মর্মেই জবাব চেয়ে নোটিশ ধরানো হয়েছে তাদের। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “Silence Period-এ টুইট করে ভোট চাওয়া আদর্শ আচরণ বিধিভঙ্গের শামিল।”

প্রসঙ্গত, ভারতের নির্বাচনের ইতিহাসে এর আগে কখনও ভোটের দিন বা তার আগের দিন টুইট করার জন্য কোনও পদক্ষেপ করেনি কমিশন। সেদিক থেকে এই পদক্ষেপকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, গতকাল ত্রিপুরায় ভোট চলাকালীন রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির তরফে দু’টি করা হয়েছিল। একটি টুইট করে পদ্ম-শিবিরের রাজ্য শাখা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া অপর টুইটটি করেছিলেন। অন্যদিকে, একই রকমের টুইট করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও সিপিএমও। বৃহস্পতিবার তিনটি দলকেই এই ইস্যুতে সংশোধনমূলক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, ভোট চলাকালীন কেন ওই ধরনের টুইট করা হল, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...