Friday, April 3, 2026

বায়ুসেনার কপ্টারে কুনোর জঙ্গলে এলো আরও ১২ আফ্রিকান চিতা

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আরও ১২টি চিতা (Cheetah) এলো ভারতে (India)। শনিবার সকালে গোয়ালিয়রের বায়ুসেনা ঘাঁটিতে চিতাগুলিকে নামানো হয় বলে খবর। তারপর বাঘগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ছেড়ে দেওয়া হয়। এদিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার (C17 Globe Master) এয়ার ক্রাফটে (Aircraft) করে চিতাগুলি দেশে নিয়ে আসা হয়। তারপর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় কুনোয়। জানা গিয়েছে, মোট ১০টি এনক্লোজারে (Enclosure) রাখা হয়েছে এই চিতাগুলিকে। জানা গিয়েছে, এদিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (Johannesburg) থেকে উড়িয়ে আনা হয়েছে ১২টি চিতাকে। টানা ১০ ঘণ্টা উড়ানে চড়ার পর গোয়ালিয়রে (Gowalior) এসে পৌঁছয় চিতাগুলি।

এদিন চিতাগুলি আসার পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) কোয়ারেন্টাইন এনক্লোজার খুলে দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব (Bhupendra Yadav)। এই নিয়ে পাঁচ মাসে দ্বিতীয়বার চিতা এল আফ্রিকা থেকে। নতুন এই ১২টি চিতার মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি মহিলা রয়েছে। কিছু দিন নিভৃতবাসে থাকার পরই চিতাগুলিকে বৃহত্তর জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া (Namibia) থেকে আনা হয়েছিল ৮টি চিতা। পরে সেগুলি ছেড়ে দেওয়া হয় কুনোর জঙ্গলে। কুনোর জঙ্গলে চিতাদের খাঁচা উন্মুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেপ্টেম্বরের পর ৫ মাসের মধ্যে আরও এক দল চিতা আনল কেন্দ্রীয় সরকার।

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...