Wednesday, June 24, 2026

Entertainment: সেলিব্রেটি ভাইঝিকে অ*শ্লীল প্রস্তাব কাকার, কী করলেন টলি অভিনেত্রী !

Date:

Share post:

টালিগঞ্জ (Tollygunge)জুড়ে খবরের শিরোনামে বাংলা বিনোদন জগতের তারকা। হোয়াটসঅ্যাপের (Whats App)কুপ্রস্তাবে রাজি না হলে অশ্লীল ছবি ভাইরালের হুমকি পেলেন অভিনেত্রী পায়েল সরকার (Actress Payel Sarkar)। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তোলপাড় টলিপাড়া। অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জীব ঘোষ (Sanjib Ghosh), পেশায় তিনি জিম ট্রেনার, সম্পর্কে অভিনেত্রীর কাকা বলেই পায়েল ঘনিষ্ঠ সূত্রে খবর।

অভিনেত্রী জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তি। পায়েল বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাঁর অশ্লীল ছবি ভাইরালের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে খবর। এরপর পায়েল সেই নম্বর ব্লক করে দিলে তাঁকে অন্য নম্বর থেকে ঐ একই প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে।

পায়েল বলছেন বেশ কিছু অশ্লীল ছবি বানিয়ে অভিনেত্রীকে পাঠানো হয় ,এমনকি প্রস্তাবে রাজি না হলে এই ছবি ভাইরাল করে দেবার হুমকি দেওয়া হয় তাঁকে। শেষমেষ বাধ্য হয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে (Barrackpore Police Cyber Cryme Department) অভিযোগ জানান পায়েল সরকার (Payel Sarkar)। তার ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

অনেকেই বলছেন টলিপাড়ায় এই ঘটনা নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব পাচ্ছেন টলি নায়িকারা। রাজি না হওয়াতেই মিলছে একের পর এক হুমকি। সম্প্রতি এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পান অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। এমনকী একরাতের জন্য তার দর কত, তাও জানতে চাওয়া হয়। এই ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল স্টুডিও পাড়ায়।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...