Wednesday, June 24, 2026

মনোজের অর্ধশতরান, তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির ফাইনাল। তৃতীয় দিনের শেষে অনুষ্টুপ মজুমদার-মনোজ তিওয়ারিদের ব‍্যাটে ভর করে লড়াইয়ে বঙ্গ ব্রিগেড। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান বাংলার। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ। অর্ধশতরান বাংলার অধিনায়ক মনোজের।

রঞ্জি ট্রফির ফাইনালের তৃতীয় দিনে সৌরাষ্ট্রর প্রথম ইনিংস শেষ হয় ৪০৪ রানে। সৌরাষ্ট্রের হয়ের দুরন্ত ইনিংস খেলেন ভাসাভাডা। ৮০ রান করেন তিনি। ৬০ রান করেন চিরাগ জানি। ৫৯ রান করেন জ‍্যাকসন। বাংলার হয়ে চার উইকেট নেন মুকেশ কুমার। তিনটি করে উইকেট নেন আকাশদীপ এবং ঈশান পোড়লে।

বাংলা ২৩০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামেন। তবে ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। আবারও ব্যর্থ বাংলার দুই ওপেনার। মাত্র ১ রান করেন সুমন্ত গুপ্ত। ১৬ রানে আউট হন অভিমন‍্যু ঈশ্বরণ। ভালো শুরু করেও মাত্র ১৪ রানে আউট হয়ে যান সুদীপ। আরও একবার পরিত্রাতার রূপে বাংলার ঢাল হয়ে দাঁড়ান অনুষ্টুপ মজুমদার। ৬১ রান করেন তিনি। অধিনায়ক মনোজের সঙ্গে  ৯৯ রানের পার্টনারশিপ করে যান তিনি।  মনোজ ৫৭ রানে অপরাজিত। তৃতীয় দিনের শেষে অধিনায়কের সঙ্গে টিকে রইলেন বাংলার আরেক ভরসা শাহবাজ। তিনি অপরাজিত ১৩ রানে। সৌরাষ্ট্রের হয়ে দুটি করে উইকেট নেন জয়দেব উনাদকাট এবং চেতন সাকারিয়া।

আরও পড়ুন:তুরস্কের ভূমিক*ম্পের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল চেলসি প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃ*তদেহ

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...