Wednesday, June 24, 2026

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ISF বিধায়ক নওশাদের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

৩ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে(Nawsad Siddiki) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দিল আদালত। শনিবার নিউ মার্কেট থানার মামলায় নগর দায়রা আদালতে তোলা হয় নওশাদকে। সেখানেই বিধায়ককে পুলিশ হেফাজতের(Police Custody) নির্দেশ দেন বিচারক। আদালত থেকে বেরিয়ে অবশ্য এদিন রাজ্য প্রশাসনকে ফের হুঁশিয়ারি দেন নওশাদ।

শনিবার আদালতে নওশাদকে ফের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। তবে সরকার পক্ষের সেই আবেদন খারিজ করে বিধায়ককে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে আদালতের বাইরে বেরিয়েই এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “জেল, জরিমানা করে নওশাদ সিদ্দিকিকে রোখা যাবে না। মানুষের জন্য লড়াই চলবে।” এদিকে ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ প্রসঙ্গে নওশাদের আইনজীবী বলেন, কলকাতা হাই কোর্টে জামিনের আর্জির বিষয়টি বিচারাধীন থাকায় তাঁরা নতুন করে জামিনের আর্জি জানাননি। তবে জেল হেফাজতের আর্জি আদালত মেনে নেওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...