Sunday, June 21, 2026

শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি কাঁথির সাংসদের

Date:

Share post:

কাঁথির সাংসদ (Contai MP) শিশির অধিকারীর (Shishir Adhokari) নামে এবার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Fake Bank Account)। অথচ অভিযোগ, শিশির নিজেই সে কথা জানেন না। শনিবার সেই রহস্যময় অ্যাকাউন্টের কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Shitaraman) কাছে জানালেন শিশির। শনিবার সকালে কাঁথির সাংসদের বাসভবনে একটি চিঠি আসে। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের (Indian Overseas Bank) মেচেদার মাছনা শাখা থেকে চিঠিটি আসে বলে অধিকারী পরিবার সূত্রে খবর। শিশির অধিকারীর অভিযোগ, চিঠি আসার পরেই তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানতে পারেন তিনি। আর এরপরই তড়িঘড়ি আইনি পরামর্শ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠান শিশির।

তবে এমন অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন এই অ্যাকাউন্ট কতদিন আগেকার? যদি এই একাউন্ট এর বয়স কয়েক বছর হয়, তবে কেওয়াইসি ছাড়া তা চলছে কীভাবে? সর্বোপরি গ্রাহককে ছাড়া এভাবে একাউন্ট খোলা কী করে সম্ভব? আর শিশির অধিকারীর নামেই যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং স্বাক্ষর কিভাবে পাওয়া গেলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি হল- ১২০৯০১০০০০ ৫৩০৪৫। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, সাংসদের ছবি ও স্বাক্ষর ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা হয়েছে এই অ্যাকাউন্টে। ব্যাঙ্কের ব্রাঞ্চ কোড উল্লেখ করা হয়েছে ১২০৯। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে শিশিরের অভিযোগ জানানোর কথা স্বীকার করে নিয়েছেন তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। দিব্যেন্দু বলেন, বাবা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানতে পেরেই অভিযোগপত্র পাঠিয়েছেন অর্থমন্ত্রীকে। আমরা চাই যাঁরা তাঁর নাম ব্যবহার করে এ সব করেছেন, তাঁরা ধরা পড়ুক। কারণ এই অ্যাকাউন্ট খোলার জন্য বাবার মতামত যেমন নেওয়া হয়নি, তেমনই বাবা কোনও তথ্য, নথি বা স্বাক্ষরও দেননি।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...