Friday, June 26, 2026

করাচির শীর্ষ পুলিশ কর্তার দফতরে জ*ঙ্গি হানা!সং*ঘর্ষে নি*হত ৭, জ*খম ১০

Date:

Share post:

জঙ্গি হানা থামতেই চাইছে না পাকিস্তানে। জানুয়ারিতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর এ বারের নিশানা করাচির শরিয়া ফয়জালে অবস্থিত শীর্ষ পুলিশ কর্তার দফতর। পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে মৃত অন্তত ৭ জন। তাঁদের মধ্যে পাঁচ জন জঙ্গি এবং এক জন পুলিশ কর্মীও রয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠী।

আরও পড়ুন:উপত্যকায় ফের সাফল্য, যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৩ জইশ জঙ্গি

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল আচমকা করাচির শীর্ষ পুলিশ কর্তার দফতরে ঢুকে পড়ে। সেখানে তাঁরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। এই হামলার কথা টুইট করে জানিয়েছেন করাচির পুলিশ প্রধান জাভেদ ওধো।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েক জন জঙ্গির মৃত্যু হয়েছে। কয়েক জন পুলিশকর্মী-সহ আহতও হয়েছেন। পুলিশ কর্তা ইরফান বালোচ জঙ্গি হানা প্রসঙ্গে বলেন, দু’জন জঙ্গি পুলিশের ঊর্দি পরে সামনের দরজা দিয়ে ঢোকেন। কয়েক জন ঢোকেন পিছনের দরজা দিয়েও। পুলিশের ওই কার্যালয়ের একটি তলা খালি করে ফেলা হয়। বেশ কয়েক জন দফতরের ভেতরেই রয়ে যান।দফতরের ভেতর থেকে গুলি শব্দ আসে।
সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সংবাদমাধ্যমকে জানান, ‘‘এই রকম আক্রমণ কোনও মতেই মেনে নেওয়া যায় না। এর পিছনে যাঁরা জড়িত তাঁদের উচিৎ শাস্তি দেওয়া হবে।’’

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...