Wednesday, June 24, 2026

নিয়োগ দুর্নী*তি কাণ্ডে কুন্তল ঘোষকে নিজাম প্যালেসে ফের তলব সিবিআইয়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির টাকা কার কার কাছে গিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।সঠিক দিশা খুঁজতে যুব নেতা কুন্তল ঘোষকে নিজাম প্যালেসে ফের তলব করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এর আগে গত সপ্তাহে অন্তত ২ বার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন তিনি।তদন্তকারীরা জানাচ্ছেন, কুন্তল ঘোষের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখতে চান তারা।

কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে তা কুন্তলের কাছ থেকে জানতে চাইবেন গোয়েন্দারা। কাকে কাকে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাও জানতে চাওয়া হবে কুন্তলের কাছে। এছাড়া কোন কোন কলেজে তার যোগাযোগ রয়েছে। বিকাশ ভবনেই বা তিনি কাকে কাকে চেনেন, সেসব প্রশ্ন করা হবে তাঁকে। এছাড়া অফলাইন রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়ার নথি, পাশ করানোর জন্য টাকা নেওয়ার নথি ও চাকরির বিনিময়ে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন তাও জানতে চাইবে সিবিআই। সঙ্গে তাপস মণ্ডলের সঙ্গে তাঁর লেনদেনের বিস্তারিত জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

এর আগে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেন, কুন্তল ঘোষ চাকরি দেওয়ার বিনিময়ে অন্তত ১৯.৫ কোটি টাকা তুলেছেন। অফলাইন রেজিস্ট্রেশন, পাশ করিয়ে দেওয়ার জন্য ও চাকরি পাইয়ে দিতে এই টাকা নিয়েছেন তিনি।

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...