Saturday, March 14, 2026

মুরগি ব্যবসায়ী এখন সফল ইউটিউবার! মুর্শিদাবাদের বিল্টা শেখের আয় জানলে চমকে যাবেন

Date:

Share post:

ভোর হতেই দৌড়ান দোকান খুলতে ! রুটি রোজগার বলে কথা! মুর্শিদাবাদ বেলডাঙার বিলটা শেখের এটাই রোজনামচা। গ্রামীণ বাজারের এক চিলতে দোকান ঘরে বেলা ২টো পর্যন্ত মুরগির মাংস বিক্রি করেন। সব সাফ সুতরো করে বাড়ি ফিরতে ফিরতে বেলা ৩টে। বাড়ি ফিরে স্নান সেরে কোনও রকমে নাকেমুখে দুটো গুঁজে আবার কাজে বেরিয়ে পড়েন।

কী এমন কাজ করেন বিল্টা? শুনলে কিন্তু একটু অবাকই হয়ে যাবেন। মাসে আয় ২লাখ। যেটা শখ করে শুরু করেছিলেন এখন সেটাই তার কাছে বিরাট বড় অংকের রোজগার!
বেলডাঙার মুরগি ব্যবসায়ী বিল্টার এখন একটাই পরিচয় ইউটিউবার বিল্টার।

প্রথম ভিডিয়োটি করেছিলেন নিতান্তই কৌতূহল থেকে। সোশ্যাল মিডিয়ায় এখন বিল্টারের সাবস্ক্রাইবার প্রায় ৬ লক্ষ। তবে নিজের পুরনো পেশাকে ছাড়ছেন না বিল্টার। এখনও রোজ নিয়ম করে দোকানে যান। ব্যবসা শেষ করে তারপর ডুবে যান নিজের স্বপ্নের শখের সেই পথ চলায়।

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...